০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নোয়াখালীতে প্রিমিয়ার ফুটবল লীগ শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ১১তম আসরের নোয়াখালী ভেন্যুর খেলা আজ থেকে শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলায় হাজার হাজার দর্শক অংশগ্রহণ করে।

বিকেল তিনটায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তন্ময় দাসসহ জেলা ক্রীড়া সংস্থা ও নোয়াখালী ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সাইফ স্পোটিং কাবের মুখোমুখি হয় টিম বি.জি.এম.সি। প্রথমার্ধের ৩৫ মিনিটের সময় সাইফ স্পোটিং কাবের পক্ষে রাশিয়ান প্লেয়ার ড্যানিশ জয়সূচক গোলটি করেন। খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করছে। বিভিন্ন দলের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড় রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশন সহযোগিতায় প্রিমিয়ার ফুটবলীগের ১২টি দলের প্রথম রাউন্ডের ২৪ টি খেলা এ শহীদ ভুলু স্টেডিয়াম ভেন্যুতে অনুষ্ঠিত হবে ,প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। খেলায় হাজার হাজার দর্শক অংশগ্রহন করে। দেশি-বিদেশী খেলোয়াডরা খেলে বলে জানান নোয়াখালী ফুটবল এসেসিয়েশনের সভাপতি সামছুল হাসান মিরন, এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

নোয়াখালীতে প্রিমিয়ার ফুটবল লীগ শুরু

প্রকাশিত : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯