০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের

টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন হওয়া উচিত অবশেষে সেই চেহারায় ফিরেছে বিপিএল। শুরুতে যেমন রান হতো না এখন নিয়মিতই রান হচ্ছে। ব্যাটসম্যানরা ভালো উইকেট পেয়ে জ্বলেও উঠছেন।

যারই ফলশ্রুতিতে গত ২১ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স।

চারদিনের মাথায় আসরের দ্বিতীয় ও তৃতীয় সেঞ্চুরিয়ানের দেখাও পেয়ে গেল বিপিএল। আজ সেঞ্চুরি হাঁকান অ্যালেক্স হেলস ও রুশো।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করে রংপুর রাইডার্স। যা বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ২৪০ রান।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের

প্রকাশিত : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯