০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বরেকর্ড গড়লেন নেপালের সন্দ্বীপ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজ নেপালের ক্রিকেট ইতিহাসে অমলিন হয়ে থাকবে যুগের পর যুগ। এই সফরর ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি দেখেছে নেপাল। স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো জিতেছে ওয়ানডে সিরিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন নেপারের সন্দ্বীপ জোরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে গত রাতে প্রথম ম্যাচে ১৭ বছর ১০৩ দিনে হাফ-সেঞ্চুরি করেন জোরা। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে হাফ-সেঞ্চুরির রেকর্ডটি দখলে ছিল কানাডার হিরাল প্যাটেলের। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান ১৮ বছর ১৭৭ দিনে টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরি করেছিলেন।

জোরার বিশ্বরেকর্ডের দিন সংযুক্ত আরব আমিরাতের কাছে ২১ রানে ম্যাচ হারে নেপাল। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ৭ উইকেটে ১৩২ রানে থামে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জোড়া। ৪৬ বলে ৩ চার ও ১ ছক্কায় নিজের অনবদ্য ইনিংসটি সাজান তিনি। আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছে নেপাল।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিশ্বরেকর্ড গড়লেন নেপালের সন্দ্বীপ

প্রকাশিত : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯