০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ভারতীয় ক্রিকেটাররা যথেষ্ট ভদ্র: আইসসির সিইও

ভারতীয় ক্রিকেটারদের ভদ্রতার সার্টিফিকেট দিলেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সিইও ডেভ রিচার্ডসন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ এ দুই ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের নারীবিদ্বেষী মন্তব্যকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবেও উল্লেখ করেন তিনি। এই ঘটনায় ক্রিকেটবিশ্বে ভারতীয় ক্রিকেট সম্মানহানির মুখে পরেছিল। নিষিদ্ধও হয়েছিলেন ওই দুই ক্রিকেটার। এবার ভারত সফরে থাকা রিচার্ডসন এসব কথা বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিচার্ডসন বলেন, ‘কোহলির দল সবসময়ই ভদ্র আচরণ করে। ভারতীয় দলকে ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা যায় না। ওটা (হার্দিক রাহুলের মন্তব্য) ছিল একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা।’

ভারতীয় দল ক্রিকেটের স্পিরিট মেনেই মাঠে নামে বলে মনে করেন আইসিসির সিইও। এ সময় ভারত অধিনায়ককে ক্রিকেটের ‘আসাধারণ দূত’ বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, হার্দিক-রাহুলকে নিয়ে বিতর্কের শুরুতেই নিজের অবস্থান পরিস্কার করেছিলেন কোহলি। তিনি স্পষ্ট বলেছিলেন, দুই ক্রিকেটারের বেফাঁস মন্তব্য একেবারেই সমর্থন যোগ্য নয়। সেইসঙ্গে ভারতের ড্রেসিংরুমে এমন কুরুচিকর সংস্কৃতির কোনে জায়গা নেই বলেও সতর্ক করেন তিনি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

ভারতীয় ক্রিকেটাররা যথেষ্ট ভদ্র: আইসসির সিইও

প্রকাশিত : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯