১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণপাড়ায় নৌকা প্রত্যাশী বারী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে প্রত্যাশি এ্যাডভোকেট আব্দুল বারী। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগ -এর রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এ্যাডভোকেট মো. আব্দুল বারী ১৯৭৪ থেকে ১৯৭৫ সালে সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বর্তমান আওয়ামী লীগ -এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা-৫ ব্রাহ্মণপাড় উপজেলায় তৃণমূলের নেতাকর্মীদেরকে একত্রিত করে কাজ করেছেন। এ্যাডভোকেট মো. আব্দুল বারী ২০১৬ সাল থেকে ২০১৭ সাল (দেড় বছর) পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ- এর সভাপতির দায়িত্বে ছিলেন।
তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন। তিনি বিজনেস বাংলাদেশ পত্রিকার এই প্রতিনিধিকে বলেন রাজনৈতিক দলের পাশাপাশি পেশাদার সংগঠন আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সদস্যের দায়িত্বেও তিনি রয়েছেন। তিনি এলাকায় সাধারণ মানুষের জন্য সবসময় সমাজসেবায় কল্যাণমূলক কাজ করে আসছেন। শুধু তাই নয় তিনি দলীয়ভাবে এলাকার মানুষের জন্য কাজ করছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সবার পাশে নিবেদিত থেকেছেন সবসময়। তিনি এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসারে এলাকায় ‘নাইগড় ইসলামীয়া মাদ্রাসা’ প্রতিষ্টা করেন। এ্যাডভোকেট মো. আব্দুল বারী বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ জনগণ একজন মার্জিত, ভদ্র, জনগণের জন্য নিবেদিতপ্রাণ, সৎ উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করছেন।সেই হিসেবে আমার ক্লিন ইমেজ রয়েছে।
আমি মানুষের বিপদে-আপদে তাদের পাশে ছিলাম এবং আছি। তিনি আরো বলেন, আমি আমার এলাকায় চলমান উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে উপজেলা চেয়াম্যান হিসেবে মনোনয়ন প্রত্যাশা করি। তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে আমার এলাকার কৃষকদের সার, বীজ ও সেচ ব্যবস্থা এবং কৃষকরা যাতে সহজে ঋণ পেতে পারে সে ব্যবস্থা করবো এবং এলাকার গ্যাসের ব্যবস্থা করবো। ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্ত এলাকা হওয়ার কারণে দিন দিন যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। আমি নির্বাচিত হলে যুব ও তরুণ সমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করবো এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডেলে সাজাবো এবং এলাকার রাস্তাঘাট, পুল, কালভার্ট ও ব্রিজ নির্মাণ করে এলাকার উন্নয়নে কাজ করবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১/১১ এর মিথ্যা মামলার সময় এ্যাডভোকেট কামরুল ইসলাম ও এ্যাডভোকেট সাহারা খাতুনের সাথে আইনজীবি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন আন্দোলনে আওয়ামী আইনজীবি পরিষদের ব্যানারে সক্রিয় ভূমিকা পালন করি। প্রধানমন্ত্রীর পদক্ষেপে আমি আশাবাদী এজন্য যে, তিনি বলেছেন পুরাতনদেরকে মনোনয়ন না দিয়ে নতুনদেরকে সুযোগ দিবেন। সে হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি প্রত্যাশিত।
ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ব্রাহ্মণপাড়ায় নৌকা প্রত্যাশী বারী

প্রকাশিত : ০৯:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯