১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এবার ছবি পোস্ট করে ‘বিপাকে’ হার্দিক!

আবারও বিপাকে হার্দিক পাণ্ডিয়া! কফি উইথ করণ-শো’তে নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যে সমালোচিত হওয়ার পর বেশ নিয়ন্ত্রিত জীবন যাপন করছিলেন তিনি। সাময়িকভাবে ক্যারিয়ারের সঙ্কট উপস্থিত হলেও বোর্ড সতর্ক করেই জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে। বিতর্ক কাটিয়ে মাঠেও নিয়মিত পারফর্ম করে চলেছেন তিনি।

মাঠের মতো সোশ্যাল মিডিয়াতেও প্রত্যাবর্তন করেছেন তিনি। পাশাপাশি ট্রোলিংয়েরও শিকার হলেন। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে হার্দিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, হার্দিকের সঙ্গেই ভাই ক্রুনাল, শুভমান গিল, কেদার যাদব এবং ধোনিকে।

ওয়েলিংটনের একটি রেঁস্তোরায় বসে সেলফি তুলেছিলেন হার্দিক। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘‘সামান্য খাবার এবং মাহি, শুভমান, কেদার এবং ক্রুনালদের সঙ্গে অনেক মজা।’’

ডিনার করতে গেলেও টেবিল ফাঁকাই ছিল। সেই নিয়েই একপ্রস্থ ট্রোলিংয়ের সামনে পড়তে হল তাঁকে। অধিকাংশ ফলোয়ারই পোস্টের কমেন্ট সেকশনে লেখেন, ‘কফি কোথায়?’ অনেকেই খোঁচা দিয়ে লেখেন, ‘সেলফিতে খাবারের নামগন্ধ নেই কেন? অতিরিক্ত কফি পান করেছেন বলেই কী!’

বিবি/রেআ

ট্যাগ :

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

এবার ছবি পোস্ট করে ‘বিপাকে’ হার্দিক!

প্রকাশিত : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯