০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চোখের জলে নিহত ফুটবলারদের স্মরণ

দুদিন আগেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে ঘটে গেছে বড় এক ট্রাজেডি। দেশটির শত বছরের বেশি সময়ের পুরনো ক্লাব ফ্ল্যামেনগোর একটি ডরমেটরিতে অগ্নিকাণ্ডে নিহত হয় ১০ জন। যার মধ্যে বেশ কয়েকজন ক্লাবের যুব ফুটবল দলের সদস্যও রয়েছেন। ক্লাব প্রাঙ্গনে অশ্রুসজল নয়নে নিহতদের স্মরণ করলেন সতীর্থ, স্বজন ও প্রতিবেশিরা।

গত শুক্রবার ভোরে ডরমেটরিতে ঘুমন্ত অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেই ডরমেটরিটি ওই ক্লাবের অনুশীলন মাঠের পাশে অবস্থিত ছিল। ক্লাবে যেসব অ্যাথলেটরা প্রশিক্ষণ নিতো তারাই থাকতো ওই ডরমেটরিতে।

একাডেমির বাইরে নিহতদের স্মরণে শনিবার বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন, অনেকে আবার নীরবে অশ্রু বিসর্জন দেন।

চোখের জলে নিহত ফুটবলারদের স্মরণ

স্মরণ সভায় উপস্থিত হয়ে ফ্ল্যামেনগো ক্লাবের সভাপতি রোডলফ ল্যান্ডিম বলেন, আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের ১২৩ বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি।

বিবি/রেআ

ট্যাগ :

চোখের জলে নিহত ফুটবলারদের স্মরণ

প্রকাশিত : ১২:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯