০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রিয়ালের কষ্টের জয়

রিয়ালের কষ্টের জয় স্পোর্টস ডেস্ক স্প্যানিশ ফুটবল লিগে কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা। সোমবার রাতে লেভান্তের মাঠ সিউদাদ ডি ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রেভান্তের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল।

৩১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ৩৯ মিনিটে টনি ক্রুস নষ্ট করেন গোলে সুযোগ। তবে লিড পেতে এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ৪৩ মিনিটে পেনাল্টি খেকে গোল করে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন করিম বেনজেমা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লেভান্তে। সাফল্যও পেয়ে যায় তারা। ৬০ মিনিটে রজার মারতি গোল করে লেভান্তেকে ১-১ গোলে সমতায় ফেরান। এরপর অক্রমণের গতি বাড়িয়ে দেয় রিয়াল শিবির। ভাসকিউস-মদ্রিচের চেষ্টা ব্যর্থ হয়।

তবে ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। আবারও পেনাল্টি পায় তারা। এবার স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে লিড এনে দেন গ্যারেথ বেল।

৮৬ মিনিটে রিয়াল মাদ্রিদের নাচো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর দুই মিনিট পর ৮৮ মিনিটে লেভান্তের রুবেন রোচিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর কেউ গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বিবি/জেজে

ট্যাগ :

ন্যায্য মজুরি, ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও মর্যাদার দাবিতে রেলপথে অবস্থান কর্মসূচি

রিয়ালের কষ্টের জয়

প্রকাশিত : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯