০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পুলিশ সার্জেন্টের কারাদণ্ড দুর্নীতি মামলায়

দুদকের দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় ২ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২৭ (১) ধারায় ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুদক।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

পুলিশ সার্জেন্টের কারাদণ্ড দুর্নীতি মামলায়

প্রকাশিত : ০১:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯