০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মাশরাফি-আকরামের দ্বিমুখী মন্তব্য

বিশ্বকাপের জন্য দল নির্বাচানে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পারফর্ম্যান্স গুরুত্ব পাবে না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাফ জানিয়ে দিয়েছেন ।

কিন্তু উল্টো সুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কণ্ঠে। তিনি জানান, বিশ্বকাপের জন্য দল প্রায় সাজানো আছে। তবে কয়েকটি স্থানের জন্য বিপিএল ও ডিপিএলে ক্রিকেটারদের পারফর্মেন্সের দিকে নজর দেবেন নির্বাচকেরা।

আকরাম খান বলেন, দল প্রায় তৈরি। ১৫ জনের মধ্যে ১৩-১৪ জনই নিয়মিত মুখ। জাতীয় দলে খেলে আসছে তারা। দু’এক স্থানের জন্য ডিপিএলের পারফরম্যান্স ধরা হবে। নির্বাচকেরা বিপিএল ও ডিপিএলের পারফরম্যান্স বিবেচনা করবেই।

এদিকে মাশরাফি জানিয়েছেন, ক্রিকেটারদের ডিপিএল পারফর্ম্যান্স নিয়ে ভাবনা নেই। এখানে দুর্দান্ত করলেই যে বিশ্বকাপে ভালো করবে এ তত্ত্বে বিশ্বাসী নই।

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলেন, আসলে আমি ঢাকা লিগ নিয়ে তেমন একটা চিন্তিত না। কারণ, এখানে ম্যাচের পর ম্যাচ ১০০ হাঁকিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে সংগ্রাম করেছে। তবে এতে ভালো করে অনেকে বিশ্বমঞ্চেও পারফরম করেছেন।

উল্লেখ্য, এপ্রিলের মাঝামঝিতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

বিবি/রেআ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

মাশরাফি-আকরামের দ্বিমুখী মন্তব্য

প্রকাশিত : ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯