০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সৌরভকে অভিনন্দন শাহরুখের

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইডেন গার্ডেনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিততে পারেনি । তবে ম্যাচের পর টুইট করতে ভোলেননি কেকেআর মালিক শাহরুখ খান। অভিনন্দন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলিকেও। যেটি বেশ সাড়া ফেলেছে।

কিং খানের টুইট- শুভমন ও রাসেল ফের দারুণ খেলল। দল একদিন হারতেই পারে। কিন্তু এদিন আমাদের খেলায় সেই প্রাণ ছিল না। বিশেষ করে বোলিংয়ে। এটি দুঃখের। তবে এই ম্যাচে একমাত্র ইতিবাচক দিক ইডেনে আমাদের দাদার জয় হলো। অভিনন্দন দিল্লি ক্যাপিটালস।

এবারের আইপিএলে দিল্লির উপদেষ্টা হিসেবে কাজ করছেন সৌরভ। দলটির হয়ে খেলছেন শিখর ধাওয়ান। শুক্রবার ম্যাচের আগের দিন নেটের পেছনে দাঁড়িয়ে তাকে ফিল্ডিংয়ে ফাঁক বের করে মারার পরামর্শ দেন তিনি।

মাঠে সৌরভের কথামতো কাজ করেন ধাওয়ান। খেলেন ৬৩ বলে অপরাজিত ৯৭ রানের ম্যাচ উইনিং ইনিংস। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। তদুপরি বাঁহাতি ওপেনারের এমন ব্যাটিংয়ের নেপথ্য নায়ক হওয়ায় অভিনন্দনটা মহারাজের প্রাপ্য বৈকি!

বিবি/রেআ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সৌরভকে অভিনন্দন শাহরুখের

প্রকাশিত : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯