০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেট বিশ্বে ধোনির জায়গা ভবিষ্যতেও কেউ নিতে পারবে না

বিশ্বকাপের আগে ভারতীয় দলের জার্সি গায়ে বেশ ফর্মে থাকলেও টুর্নামেন্ট শুরু হতেই কিছুটা যেন খেই হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৭ ম্যাচ খেলে ৪৪ গড়ে ২২৩ রান করলেও সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। ঝড়ো গতির ব্যাটিং আর দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য তার বিশ্বজোড়া খ্যাতি থাকলেও এবারের বিশ্বকাপে তার ছিটেফোঁটার দেখাও মেলেনি। ফলে ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অনেকেই পরামর্শ দিচ্ছে অবসর নিয়ে নিতে।

যদিও এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করলেন শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা। সবার বিপরীতে গিয়েই তিনি জানালেন, এখনও ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে ধোনির। আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত ভারতকে ২০১১ বিশ্বকাপ এনে দেয়া দলের সাবেক অধিনায়কের।

আজ (শনিবার) লিডসে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন মালিঙ্গা। ম্যাচের আগে এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিপক্ষ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনির অবসর নেয়ার প্রসঙ্গ উঠলে মালিঙ্গা বলেন, ‘আমি মনে করি ধোনির আরও ২-১ বছর ক্রিকেট খেলা উচিত। শেষ ১০ বছরের সেরা ফিনিশার ও। আমার মনে হয়, ভবিষ্যতেও ওর জায়গা কেউ নিতে পারবে না।’

ধোনির অভিজ্ঞতা ভারতীয় দলের সাফল্যের জন্য অনেক বড় পাথেয় বলে মনে করেন লঙ্কানদের জার্সি গায়ে ২২৪ ম্যাচ খেলে ৩৩৪ উইকেট নেয়া মালিঙ্গা। এই ইয়র্কার মাস্টার বলেন, ‘ধোনির উচিত তার অভিজ্ঞতা ও চাপ সামলানোর বিষয়টি তরুণদের শিখিয়ে যাওয়া। ধোনির অধীনে ভারত বিগত সময়ে দারুণ পারফরম্যান্স করেছে। আমার মতে, ওর জন্যই ভারত এত সফল একটি দল।’

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ক্রিকেট বিশ্বে ধোনির জায়গা ভবিষ্যতেও কেউ নিতে পারবে না

প্রকাশিত : ১২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯