বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লক্ষ্মীপুর জেলার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শনিবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ এইচ এম বিপ্লব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের।
এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির তোফায়েল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উল্যাহ্, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহাবুবুল আলম প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আলহাজ্ব এম এ তাহেরের বড় ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এ এইচ এম বিপ্লব কে লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আরও এগিয়ে যাবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লক্ষ্মীপুর জেলা শাখা বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।
বিবি/ইএম




















