০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

নীরবে-নিঃশব্দে লন্ডন ছাড়লো মাশরাফির দল

প্রায় নীরবে-নিঃশব্দে লন্ডন ছাড়লো মাশরাফির দল। শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিট (বাংলাদেশ সময় ভোর ৩টা ২০ মিনিট) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।

এদিকে দল লন্ডন ছাড়ার সময় বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ছাড়া আর কোনো বোর্ড কর্তার দেখা মেলেনি। একমাত্র সাজ্জাদুল আলম ববিই ক্রিকেটারদের বিদায় বেলার সঙ্গী হয়েছেন। শীর্ষ কর্তাদের অনেকে লন্ডন থাকলেও দলকে বিদায় জানাতে কেউ হোটেলে আসেননি। পরিচালকদের অনেকেই লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকাটা অস্বাভাবিক নয়। তবে লন্ডনে থাকা বিসিবি সিইও টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে অন্তত বিদায়ী সম্ভাষণ জানাতে পারতেন। কিন্তু তাকেও দেখা গেল না হোটেলের কোথাও!

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নীরবে-নিঃশব্দে লন্ডন ছাড়লো মাশরাফির দল

প্রকাশিত : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯