নরসিংদীর মাধবদী থানার অন্তর্গত কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা হেবায়েত উল্লাহর ছোট ছেলে সাগর পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম,পিপিএম) এর আন্তরিকতা ও স্বচ্ছতার কারণে কোন প্রকার অনিয়ম ছাড়াই পুলিশে যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীতে যোগ্য ও মেধাবীদের নিয়োগের মাধ্যমে সরকার সেবার মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান রবিবার দুপুর তিনটার দিকে সাগরের নিজ বাড়িতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওসি বলেন,সাগর তার মেধা ও যোগ্যতার বলে পুলিশে চাকরি পাওয়ায় আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দ জানাতে তার বাড়িতে এসেছি। তিনি সাগরের কল্যাণ কামনা করে বলেন,আশা করি সাগর পুলিশের মুখ উজ্জল করতে ভূমিকা রাখবে। এসময় সাগরের বাবা-মা কান্না জড়িত কন্ঠে বলেন,আজ আমরা আনন্দিত! আমাদের ছেলে পুলিশে চাকরি পেয়েছে।
স্বচ্ছ নিয়োগের কারণে অনেক গরিব,মেধাবী ও অসহায় পরিবারের সন্তানরা চাকরি পাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রি,পুলিশ সুপার স্যার কে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ওসি আবু তাহের দেওয়ান স্যারকেও অভিনন্দন জানাচ্ছি আমার বাড়িতে এসে আমার ছেলেকে দোয়া ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য। এসময় উপস্থিত সাধারণ জনগন পুলিশের কল্যাণময়ী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিবি/ইএম




















