পেস সহায়ক ইংলিশ কন্ডিশন হওয়ার পরেও স্পিনে সফলতা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। খুব বেশি উইকেট না নিলেও রানের গতি কমাতে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে সক্ষম ছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলার ছিলেন (৫.০৮ ইকোনোমি) তিনি। এমন সফলতার পেছনে প্রেরণাদায়ী ছিলেন একজন-সাকিব আল হাসান।
বিশ্বকাপে ব্যাট-বলে ধারাবাহিকভাবে মাতিয়েছেন সাকিব। মিরাজ জানালেন সেরাটা দেওয়ার এই প্রেরণা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে।
বিশ্বকাপ মিশন শেষ করে মাশরাফিরা দেশে ফিরে আসলেও ইংল্যান্ডে থেকে গেছেন তিনি।
বিবি/এমএ























