০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরপারে চলে গেলেন সাংবাদিক হাসান আরে‌ফিন

জাতীয় প্রেস ক্লা‌বের নির্বাহী ক‌মি‌টির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আরে‌ফিন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (৮ জুলাই) সকা‌লে হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে ‌তি‌নি ইন্তেকাল ক‌রে‌ন।

সিনিয়র সাংবাদিকরা জানান, সকালে বুকে ব্যথা অনুভব করার পর হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী বলেন, বাদ জোহর প্রেস ক্লাবে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর তাকে ডিআরইউ-তে নেওয়া হবে।

শ্রদ্ধা জানানোর জন্য হাসান আরেফিনের মরদেহ ডিআরইউ-তে রাখা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন।

কর্মজীবনে তিনি দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ‘নতুন কাগজ’ নামের একটি পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। হাসান আরেফিনের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকিতে। সেখানে তাকে দাফন করা হবে।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

পরপারে চলে গেলেন সাংবাদিক হাসান আরে‌ফিন

প্রকাশিত : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯