০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ইরান যতই ইউরেনিয়াম সমৃদ্ধ করুক পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৭ থেকে প্রায় ৪.৫-এ উন্নীত করেছে বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা। এদিকে, মার্কিন উপরাষ্ট্রপতি মাইক পেন্স বলেছেন, ইরান যতই ইউরেনিয়াম সমৃদ্ধ করুক না কেন- কখনই তাদের পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। ইসরাইলে খ্রিস্টানদের একটি সভায় (ক্রিস্টানস ইউনাইটেড ফর ইসরাইল) মাইক পেন্স এ মন্তব্য করেন।

এদিকে, ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নমুনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শকদের হাতে হস্তান্তর করা হয়েছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে প্রতিশ্রুতি পালন না করার প্রতিবাদে ইরান এ সমঝোতার নির্ধারিত মাত্রা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে।

কামালবান্দি আরও জানান, ইরানের পরমাণু চুল্লিগুলোর জন্য যে মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন তা এখন অভ্যন্তরীণভাবেই উৎপন্ন হচ্ছে। তিনি জানান, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে প্রতিশ্রুতি পালন না করার প্রতিবাদে ইরান এ সমঝোতার নির্ধারিত মাত্রা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গ অব্যাহত থাকলে শতকরা ২০ বা তার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিকল্পনাও তার দেশের রয়েছে।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ইরান যতই ইউরেনিয়াম সমৃদ্ধ করুক পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না

প্রকাশিত : ০২:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯