১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সার্জারি পরবর্তী চেকআপে সিঙ্গাপুর যেতে পারেন সেতুমন্ত্রী

বাইপাস সার্জারির পরবর্তী চেকআপে সিঙ্গাপুর যেতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ জুলাই) সড়ক পরিবহন বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৪ জুলাই রোববার সিঙ্গাপুরে চেকআপে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেতুমন্ত্রীর।

এর আগে সিঙ্গাপুরে ২ মাস ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের। গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়। ওই রাতেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহর নেতৃত্বে ওবায়দুল কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে গত ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি করেন মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

সার্জারি পরবর্তী চেকআপে সিঙ্গাপুর যেতে পারেন সেতুমন্ত্রী

প্রকাশিত : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯