১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সেই অপহৃত তরুণী প্রেমিকসহ ঢাকায় আটক

চট্টগ্রামের চকবাজার থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী তাছমিনা আক্তার নিশুকে প্রেমিকসহ ঢাকায় আটক করা হয়েছে।

বুধবার সকালে তাদের ঢাকার যাত্রাবাড়ি থেকে আটক করা হয়।

সোমবার নিশু নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, নিশুকে অপহরণ এবং মুক্তিপণ দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই তরুণীর নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করে চকবাজার থানা পুলিশ নিশ্চিত করে যে, ওই তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়েছিল।

চকবাজার থানার ওসি নেজাম উদ্দিন  জানান, নিশুকে প্রেমিকসহ ঢাকার যাত্রাবাড়ি থেকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে সোমবার সকালে চকবাজারে মেডিক্যাল ভর্তি কোচিং করতে গিয়ে আর বাসায় ফেরেননি তাছমিনা আক্তার নিশু। এ ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন নিশুর বাবা তোফায়েল আহাম্মেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েও নিশুর সন্ধান চাওয়া হয়।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

সেই অপহৃত তরুণী প্রেমিকসহ ঢাকায় আটক

প্রকাশিত : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯