০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবলে ১০৩ টাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

শতভাগ সচ্ছতার সাথে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোন প্রকার তদবির আমলে নেয়া হয়নি। মাত্র ১০৩ টাকা খরচ করেই নিজ যোগ্যতায় ছেলেমেয়েরা পুলিশে চাকরি পেয়েছে বললেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিপিএম(বার) পিপিএম।

মঙ্গলবার বিকালে পুলিশ লাইনসে আয়োজিত বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টবল নিয়োগ পরীক্ষা-২০১৯ পদে চুড়ান্ত ফলাফল ঘোষনার সময় সাংবাদিকবৃন্দদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ সচ্ছতার সাথে নিরপেক্ষভাবে যোগ্যতা সম্পন্ন মেধাবী প্রার্থীদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরো বেশি দক্ষ করতে মেধাবী নিয়োগের বিকল্প নেই। সদ্য নিয়োগ প্রাপ্তরা মেধার পরিচয় দিয়ে আগামী দিনে পুলিশ বাহিনীর ভাবমুর্তিকে আরো উজ্জ্বল করবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে কনস্টেবল নিয়োগে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২’শ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে রিটেন পরিক্ষা দিয়েছেন ৪০২ জন। পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৯৮ জন। এরমধ্যে নারী ৫৯ জন ও পুরুষ ৩৯ জনকে বাছাই করা হয়েছে।

মাত্র ১০৩ টাকায় পুলিশের চাকরী পেয়ে খুশিতে আত্মহারা পরীক্ষার্থীরা ও তাদের পিতা-মাতা। এ সময় পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে বাছাইকৃত সদস্যদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম। আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সহিত কাজ করার জন্য তাদেরকে আহবান করেন পুলিশ সুপার।

এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, কুমিল্লা পুলিশ সুপার ইমন চৌধুরী, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবলে ১০৩ টাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

প্রকাশিত : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯