১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

‘চিহ্নিত সন্ত্রাসী-দুর্নীতিবাজরা আ.লীগের সদস্য হতে পারবে না’

দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা আওয়ামী লীগের সদস্যপদ পাবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, তাদেরই দরকার আমাদের। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ এমন গণশত্রুদের আমাদের দলে দরকার নেই। তারা আওয়ামী লীগের সদস্যপদ পাবে না।

পদ্মা সেতু নির্মাণে মাথা কাটার গুজবের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়া যারা সহ্য করতে পারছেন না, তারাই পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়াচ্ছে। এর কোনো সত্যতা নেই।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

‘চিহ্নিত সন্ত্রাসী-দুর্নীতিবাজরা আ.লীগের সদস্য হতে পারবে না’

প্রকাশিত : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯