০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

বঙ্গভবনে আজ শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তারা হলেন- প্রতিমন্ত্রী ইমরান আহমদ ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা। দু’জনই পদোন্নতি পেয়ে একজন মন্ত্রী ও আরেকজন প্রতিমন্ত্রী হচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন গণমাধ্যমে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে তার মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য রদবদল করতে যাচ্ছেন। মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং একজন নতুন প্রতিমন্ত্রী যোগ হচ্ছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে এবং আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সিলেট থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত ৭ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একটি সংরক্ষিত আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য মনোনীত হন। পরে গত ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

বগুড়ায় লক্ষাধিক ভোটে জিতেছেন তারেক রহমান ,সাত আসনেই বিএনপির জয়জয়কার

সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

প্রকাশিত : ১১:০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯