০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দুই মেয়রকে পদত্যাগের আলটিমেটাম!

ঢাকা: ডেঙ্গু মশা নিধনে ব্যর্থ  হলে ঢাকা সিটি করপোরেশনর দুই মেয়র আতিকুল ইসলাম ও মোহাম্মদ সাঈদ খোকনকে পদত্যাগ করতে হবে এমন আলটিমেটাম দিয়েছে ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন। গতকাল শাহবাগে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, প্রতিদিন গড়ে ১৫০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন। অথচ সিটি করপোরেশন মশা নিধনে এখনো যথাযথ গুরুত্ব দিচ্ছে না। এমনকি মশা মারার জন্য বরাদ্দকৃত টাকা পর্যন্ত আত্মসাৎ করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। এখন তারা বলছেন, মশা মারার ওষুধে মশা মরে না। নগরপিতাদের (মেয়র) কাছ থেকে এমন বক্তব্য কখনই কাম্য নয় উল্লেখ করেন বক্তারা।

সমাবেশে গাজী টিভি ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক ইশতিয়াক রেজা বলেন, ‘মেয়রদের যত কাজই থাকুক, এখন তাদের শুধু একটা কাজ তা হলো মশা মারা। যদি এটি ঠিকমতো করতে না পারেন, তাহলে তাদের উচিত ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়া। দক্ষিণের মেয়র কথায় কথায় বলেন, ডেঙ্গুর এমন কোনো বড় আকার নেয়নি যে সিটি করপোরেশনকে বিচলিত হতে হবে। সিটি করপোরেশনের কর্মকর্তাদেরও দায় অস্বীকার করার ব্যাপক প্রবণতা রয়েছে।’

এ সময় সমাবেশ থেকে মশা নিধনের প্রকল্প আরও জোরদার করার দাবি জানানো হয়। এ ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাও জনগণকে জানানোর কথা বলা হয়। সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসুসহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত ভুক্তভোগী ও সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে মশা নিধনে সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বিকালে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির ঢাকা কমিটি।

সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদক জাহিদ হোসেন খান, পল্টন থানা কমিটির সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যর্থতা ও দুর্নীতির কারণে আজ ঢাকায় চরমভাবে এডিস মশার উপদ্রব বেড়ে গেছে। এর ফলে হাজার হাজার মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, ইতোমধ্যে ঢাকায় দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যার দায় অবশ্যই সিটি করপোরেশনকে নিতে হবে। ডেঙ্গু মশা নিধনে ব্যর্থ দুই মেয়রের পদত্যাগও দাবি করেন বক্তারা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বগুড়ায় লক্ষাধিক ভোটে জিতেছেন তারেক রহমান ,সাত আসনেই বিএনপির জয়জয়কার

দুই মেয়রকে পদত্যাগের আলটিমেটাম!

প্রকাশিত : ১২:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯