পাবনার বেড়া উপজেলায় পাট জাগ (পচানোর) দেয়ার সময় বজ্রপাতে একই পরিবারে বাবা-ছেলে তিনজনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত জুলে সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫) তার ছেলে ফরিদ উদ্দিন সরদার (২২), শরিফ উদ্দিন সরদার ও মৃত ফরিক উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফ আনান সিদ্দিকী জানান, চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে একটি ডোবায় বৃষ্টির মধ্যে পাট জাগ দেয়ার কাজ করছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফ আনান সিদ্দিকী আরো জানান, জেলা প্রশাসক কবির মাহমুদ স্যারের নির্দেশে ত্রান ও পুনর্বাসন শাখা থেকে নিহত প্রত্যেকের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমকেএস





















