০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা

ঢাকা: ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা  দিয়েছে পুলিশ। ৩০ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীতে ভরে ওঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।

ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় নানা স্লোগান দেন দলের কর্মীরা। এরপর সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টন মোড় পর্যন্ত এলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের বাধা দেয় পুলিশ।

চরমোনাই পীর বলেন, ‘পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা এখানেই মিছিল শেষ করি। যাতায়াতের সুবিধার্থে তাই পল্টন মোড়েই মিছিল শেষ করেছি।’

‘তবে আমাদের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি নিয়ে যাবে। সেখানে আমরা ভারত সরকারকে অনুরোধ করব, যাতে করে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করা হয়। আর তা না হলে সমগ্র বিশ্বের মুসলিমদের সঙ্গে নিয়ে আমরা অন্য চিন্তাভাবনা করব,’ যোগ করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মতিঝিল জোনের এডিসি এস এম শিবলী নোমান বলেন, ‘রাস্তায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। তাই মিছিলটি পল্টন মোড়ে আটকে দেওয়া হয়েছে। এখন তারা রাস্তা ছেড়ে দিয়েছে।’

ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে গত ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা

প্রকাশিত : ০১:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯