০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রায় এক হাজার অভিবাসী শিশু মা-বাবা থেকে বিচ্ছিন্ন

এক হাজার অভিবাসী শিশুকে মা-বাবা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে যুক্তরাষ্ট্র সরকার।

আদালতের আদেশ অমান্য করে প্রায় এক হাজার অভিবাসী শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করেছে। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারকের কাছে এমন অভিযোগ করেছেন ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’-এর আইনজীবীরা।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে অভিবাসনপ্রত্যাশী পরিবারের কাছ থেকে তাদের শিশুদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত।

সান ডিয়াগো ডিস্ট্রিক্ট আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা দি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।

মামলার দীর্ঘ অভিযোগপত্রে এসিএলইউ জানিয়েছে, ডায়াপার না বদলানোর কারণে একজন অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে তাঁর শিশুকন্যাকে নিয়ে যান যুক্তরাষ্ট্রের সীমান্তে হটলকারী একজন এজেন্ট। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনসহ অন্যান্য ছোটখাটো অপরাধের কারণে অনেক শিশুর মা-বাবাকে অভিযুক্ত করা হচ্ছে। ফেডারেল বিচারকের আদেশের পরও সীমান্তে শিশুদের বিচ্ছিন্নকরণ অব্যাহত রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী কেভিন ম্যাকলিনান কিছুদিন আগে জানিয়েছিলেন, চলতি অর্থবছরে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এক হাজারের কিছু কম শিশুকে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে চার লাখ ৫০ হাজার পরিবার সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

প্রায় এক হাজার অভিবাসী শিশু মা-বাবা থেকে বিচ্ছিন্ন

প্রকাশিত : ০১:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯