০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।পুরো বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশে পরিবর্তন আসবেই, আসবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

আজ (রবিবার) বিকেলে লালপুর উপজেলার চং ধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে উদ্দেশ করে ফারজানা শারমিন পুতুল বলেন, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে ভালো ভাবে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন।

তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে একটি গণতান্ত্রিক নির্বাচন। যেখানে মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে তার মূল্যবান ভোট প্রদান করে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে।

বিএনপির এই প্রার্থী বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এসময় মানুষ ভালো থাকতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি, এখন সময় এসেছে পরিবর্তনের। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হবে

প্রকাশিত : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬