০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নারী হকি দলের ঐতিহাসিক জয়

নারী হকিতে অভিষেক হওয়ার দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকিতে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে।

সোমবার অভিষেক ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে ৩-০ গোলে হেরেছিল স্বাগতিক সিঙ্গাপুরের কাছে। আর দ্বিতীয় ম্যাচে রিতু-স্বর্ণারা তুলে নিলো ঐতিহাসিক জয়।

সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক রিতু খানম বলেছিলেন, ‘আমরা অনন্ত একটি ম্যাচ জিতে ফিরতে চাই।’ অধিনায়কের প্রত্যাশার সেই জয়টা ধরা দিলো দ্বিতীয় ম্যাচেই।

ঐতিহাসিক এ জয়ের গোলদাতা অধিনায়ক রিতু খানম ও তারিন আক্তার খুশি। বাংলাদেশ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

নারী হকি দলের ঐতিহাসিক জয়

প্রকাশিত : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯