০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মম’তে মুগ্ধ কবিতা রাধেশ্যাম

প্রথমবারের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জাকিয়া বারী মম। ফয়সাল সাইফ প্রযোজিত ‘ম্যাক্স কী গান’ নামের ছবিটি পরিচালনা করেছেন সামির খান। গত আগস্টে মম ছবির শুটিংয়ে অংশ নেন। ভুটান ও চীনে হয়েছে ছবির দৃশ্যধারণ।

জাকিয়া বারী মমর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন কবিতা রাধেশ্যাম। এমনকি সারাবাংলা ডট নেটের সঙ্গে আলাপকালে তিনি জাকিয়া বারী মমকে প্রশংসার জোয়ারে ভাসান।

ছবিতে তাদের দুজনের চরিত্র সম্পর্কে বলেন, আমি এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছি। আর মম অভিনয় করেছেন কেন্দ্রিয় চরিত্রে। আমি মমর অভিনয়ে মুগ্ধ হয়েছি।

তিনি শুধু নিজে অভিনয় করেন না, সহশিল্পীর অভিনয় যেনো ঠিকমতো হয় সেজন্য তাকে সাহায্য করেন। এই গুণটা সবার ভেতর থাকে না। কিন্তু মমর ভেতর আছে।

কবিতা জানান, কাজের ফাঁকে ফাঁকে মম ও তিনি মজা করে সময় কাটিয়েছেন। নানা বিষয়ে চলতো তাদের আড্ডা। কাজ করতে করতে তারা বন্ধু হয়ে গিয়েছেন। আর সেকারণে মমকে ‘ডার্লিং’ বলেই সম্বোধন করেন কবিতা। মম তাকে বাংলাদেশে আসারও আমন্ত্রণ জানিয়েছেন বলেন জানান।

কবিতা আরও বলেন, মম আমাকে বাংলাদেশে যেতে বলেছেন। কিন্তু আমি বলেছি, আগে মুম্বাইতে আসতে হবে তারপর আমি বাংলাদেশে যাব। মমও কথা দিয়েছেন মুম্বাইতে আসার।

‘ম্যাক্স কী গান’ ছবির কাহিনীতে দেখা যাবে, একজন ধনকুবের মনে করেন; টাকার দ্বারা সবকিছু সম্ভব হয়। এমনকি এটাও মনে করেন, টাকা থাকলে জীবিত মানুষকেও বাঁচিয়ে রাখা যায়।

তাই তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। আইনের চোখে এটি একটি অপরাধ। মম সেই ধনকুবেরের এমন অপরাধ রোধে ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

মম’তে মুগ্ধ কবিতা রাধেশ্যাম

প্রকাশিত : ০১:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯