১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

লড়াই করতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল, দেখে নিন সূচি

এ বছর বিদেশ সফরেই ব্যস্ততা যাচ্ছে সাকিব আল হাসানদের। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট দিয়ে শুরু করে শেষ হয়েছে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে।

দেশের মাটিতে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন টাইগাররা, যা শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়া দলের আসার কথা থাকলেও অজিরা আসবেন ২০২০ সালে।

অক্টোবরে অস্ট্রেলিয়া দলের না আসার কথাটি আগেই জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশন্স কমিটির চেয়ারম্যান পিটার রোচ সিরিজ হওয়ার কথা নিশ্চিত করেছেন।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পিটার রোচ বলেন , ‘আগামী বছর আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করছি এটাই সঠিক সময় সিরিজ মাঠে গড়ানোর। আশা করছি দারুণ লড়াই হবে।’

আসছে নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে সাকিব-মুশফিকরা।

৩ নভেম্বর থেকে শুরু হয়ে সিরিজ শেষ হবে ২২ নভেম্বর টেস্টের মধ্য দিয়ে। আফগানিস্তানের অক্টোবরে আসার কথা থাকলেও তারা সেপ্টেম্বরে এসে খেলে গেছে। এক টেস্ট ও দুই টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল আইসিসির এফটিপিতে। এ ছাড়া ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল সাকিবদের। কিন্তু বিশ্বকাপের পরেই এই সিরিজ খেলতে যায় বাংলাদেশ।

তাই নভেম্বরে ভারত সফর ছাড়া আর কোনো খেলা নেই। পরে ডিসেম্বর থেকে বিপিএল হওয়ার কথা রয়েছে। ভারত থেকে দেশে ফিরেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলের সপ্তম আসরের খেলায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

লড়াই করতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল, দেখে নিন সূচি

প্রকাশিত : ০২:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯