০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির বর্তমান সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং দলটির যুগ্ম মহাসচিব।

বিএনপির এমপি ছাড়াও আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। চ্যানেল ৯-এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ০৭:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯