০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ গুলিতে নিহত ১৩

Anti-government protesters block the port of Umm Qasr while Iraqi security forces try to reopen the key oil terminal on the Persian Gulf, Iraq, Tuesday, Nov. 5, 2019. (AP Photo/Nabil al-Jourani)

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন। খবর এপির।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর হাতে গত শনিবার এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ গুলিতে নিহত ১৩

প্রকাশিত : ১২:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯