০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

বগুড়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এর আগে গত ৪ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট।

পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে আদমদীঘি থানায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আইআইইউসি’র ছাত্রী নিহত, মহাসড়ক-রেলপথ অবরোধ

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

প্রকাশিত : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯