বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত করে তা সংশোধনের জন্য ৯ দফা দাবিতে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জরিমানা বা দণ্ড কমানোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এককভাবে চালককে দায়ী করা চলবে না।
এর আগে গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর গতকাল সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। প্রথম দিনেই রাজধানীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৮টি মামলা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















