০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী যুবলীগ কর্মী আশিকুর রহমান (৩৫) ও দেবেশ চন্দ্র (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে ।

নিহত আশিকুর রহমান চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে ও দেবেশ চন্দ্র খেড়খাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামের কাঁকড়া নদী থেকে বালু উত্তোলনকারী বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাওয়ার সময় আমবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ সড়ক দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে বলেন, ঘাতক বালুবাহী ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানার মামলা দায়ের করা হয়েছে।

নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

প্রকাশিত : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯