১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

অবশেষে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। গত পাঁচ ম্যাচে জয় বঞ্চিত থাকা ব্রাজিল হারের বৃত্ত থেকে বের হয়ে ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামে নেইমার বিহীন ব্রাজিল

আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে এশিয়ান পরাশক্তিদের মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নবম মিনিটে রেনান লোদির অ্যাসিস্ট থেকে লুকাস পাকেতা গোল করে এগিয়ে নেন ব্রাজিলকে।

৩৬ মিনিটে ফিলিপে কুতিনিয়ো অসাধারণ সেট পিস গোলে ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দানিলো তৃতীয় গোলটি করেন। এই গোলেও অবদান কুতিনিয়োর। জুলাইয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর পাঁচ ম্যাচ জয়হীন ছিলো সেলেসাওরা। মার্চে বিশ্বকাপ বাছাই শুরুর আগে আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

প্রকাশিত : ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯