০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক আইনের অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান

সড়ক আইনের অসঙ্গতি থাকলে সমাধান আলোচনার মাধ্যমে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন আইনে কোনো অসঙ্গতি থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দলের জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কে আইন প্রয়োগে কোনো বাড়াবাড়ি হবে না। আইনে অসঙ্গতি থাকলে পরীক্ষা-নিরীক্ষা এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই হচ্ছে সড়ক আইনের মূল কাজ।

সম্মেলন প্রসঙ্গে কাদের ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের দিন মনোজ্ঞ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেত্রী কারাগারে রেখে তারা কোন দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। তাই সবকিছুতেই ব্যর্থ হয়ে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের রাজনীতি করছে। তারা আন্দোলন, নির্বাচনে ব্যর্থ হয়ে বর্তমানে পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে। তারা গুজবের রাজনীতি করেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

সংস্কৃতি উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আসীম কুমার উকিল, আকবর হোসেন খাঁন পাঠান, এস ডি রুবেলসহ আরো অনেকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সড়ক আইনের অসঙ্গতি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান

প্রকাশিত : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯