১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যে শর্তে হোটেলের কক্ষ মিলবে মাত্র ৭৮ টাকায়!

হোটেলের সুসজ্জিত কক্ষ। জাপানের মতো দেশে সুসজ্জিত হোটেল কক্ষে থাকতে নিশ্চয়ই বেশ টাকা খরচ লাগবে। তবে মাত্র একটি শর্ত মানলেই জাপানের একটি হোটেলে থাকতে পারবেন মাত্র ৭৮ টাকায়!

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, জাপানের ফুকুয়োকার আশি রোওকান হোটেল দিচ্ছে মাত্র ১০০ ইয়েনে থাকার সুযোগ যা বাংলাদেশি টাকায় ৭৮ টাকা। বিষয়টি এমন নয় যে সেই হোটেলের অবস্থা খুব খারাপ। ৭৮ টাকায় যে কক্ষে থাকতে পারবেন তাতে সুন্দর বিছানা, টিভি, ছোট কফি টেবিলও রয়েছে। এমন কক্ষে থাকতে হলে কী শর্ত মানতে হবে?

এই কক্ষে একটি ক্যামেরা লাগানো রয়েছে। ওই কক্ষে কেউ থাকলে তিনি যা যা করবেন তা ক্যামেরাটির মাধ্যমে ‘ওয়ান ডলার হোটেল’ নামে একটি ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং হবে। যদিও ওই কক্ষের বাথরুম ক্যামেরার বাইরে আছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

টেটসুয়া ইনয়ুর দিদা নামে ২৭ বছর বয়সী জাপানি ইউটিউবার এই হোটেলের মালিক। আর ওই ইউটিউব চ্যানেলটিরও মালিক তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

যে শর্তে হোটেলের কক্ষ মিলবে মাত্র ৭৮ টাকায়!

প্রকাশিত : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯