০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পোলার্ডকে গাড়ি থেকে নামিয়ে দিলেন রোহিত!

বাংলাদেশের বিপক্ষে খেলা শেষে উইন্ডিজের সঙ্গে সিরিজ খেলবে ভারত। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টুইটারে রোহিতকে আনফলো করেছেন পোলার্ড। যে যাই ভাবুক, এটা হতে পারে নিছক মজা কিংবা প্রতিদ্বন্দ্বিতার ছলে।

স্বাভাবিকভাবেই সিরিজ নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট মহলে। ক্যারিবিয়ানদের সফরের আগে স্টার স্পোর্টস ‘আনফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেন’ শুরু করেছে। এরই মধ্যে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে তারা।

তাতে দেখা যাচ্ছে, পোলার্ড এসেছেন ভারতে। তাকে বিমানবন্দরে রিসিভ করছেন রোহিত। নিজে হাতে তার ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলছেন হিটম্যান। পরে কার অডিও সিস্টেমে ক্যারিবীয় হার্ডহিটারের মনের মতো একটা গান চালিয়ে দেন ভারতীয় ওপেনার। এরপর গাড়িতে নিয়ে চলতে শুরু করেছেন তিনি।

হঠাৎই কোনো রেডিও চ্যানেল রোহিতকে আসন্ন ভারত-উইন্ডিজ সিরিজের কথা স্মরণ করিয়ে দেয়। এরপর মাঠের প্রতিদ্বন্দ্বিতার কথা ভেবে পোলার্ডকে গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তার ব্যাগও ছুড়ে ফেলে দেন ভারতীয় ওপেনার।তাকে মাঝরাস্তায় ফেলেই চলে যান টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পোলার্ডকে গাড়ি থেকে নামিয়ে দিলেন রোহিত!

প্রকাশিত : ০৫:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯