০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জে এসআইসহ ৪ পুলিশ আহত

হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ার এবং কনস্টেবল ফয়েজ।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নরসিংদী জেলার বাসিন্দা সোবহান মিয়া ও বায়েজিদ বোস্তামী।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এতে আহত এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ারকে সদর আধুনিক হাসপাতাল এবং কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

বিজনেস বাংলাদেশএ আর

ট্যাগ :
জনপ্রিয়

হবিগঞ্জে এসআইসহ ৪ পুলিশ আহত

প্রকাশিত : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯