০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান। খবর বাসস’র

রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের, সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সশস্ত্র বাহিনী দেশের গর্ব। সশস্ত্র বাহিনীর সদস্যরা এরইমধ্যেই দেশের নিরাপত্তা নিশ্চিত ও আর্থ-সামাজিক উন্নয়নে এবং শান্তিরক্ষী মিশনে কার্যকর ভূমিকার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রাষ্ট্রপতি বলেন, সরকার ‘ফোর্সেস গোল- ২০৩০’-এর আওতায় তিন বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৈঠকে তিন বাহিনী প্রধানগণ সংশ্লিষ্ট বাহিনী কর্তৃক গৃহিত বিভিন্ন কল্যাণকর কর্মকান্ড ও সময়োচিত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রকাশিত : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯