০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

আগামী ৭ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

আগামী ৭ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়া মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ সম্মেলনে যোগ দেবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য সম্মেলন সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আগামী ৭ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

প্রকাশিত : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯