১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মহেশখালীতে জলদস্যু বাহিনীর ৯৬ জনের আত্মসমর্পণ

কক্সবাজারের মহেশখালীতে ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে বহুল আলোচিত অস্ত্র-কারিগর জাফর আলমসহ শীর্ষ ১২ জলদস্যু রয়েছেন।

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে কক্সবাজারে জেলা পুলিশ আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

মহেশখালীতে জলদস্যু বাহিনীর ৯৬ জনের আত্মসমর্পণ

প্রকাশিত : ০৬:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯