১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় আসছে ম্যানইউ, প্রতিপক্ষ বার্সেলোনা!

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী জুনে বাংলাদেশে আসছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই নয়, তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোপেরই বড় কোনো ক্লাব।

আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ম্যানইউ’র আসার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ উপলক্ষে মঙ্গলবার ক্লাবটি প্রতিনিধি দল বাফুফে পরিদর্শনে আসবে।

আর তাদের প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমার, এমবাপ্পেদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস অথবা লিওনেল মেসির বার্সেলোনা।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষ ক্রীড়াঙ্গনে নেয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেজন্য ফেডারেশনগুলো থেকে কর্মপরিকল্পনা ও বাজেট দেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রণয়ন করা হয়েছে ক্রীড়া ক্যালেন্ডারও।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ৩৬টি আন্তর্জাতিক এবং ৪৮টি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। থাকবে অন্যান্য অনুষ্ঠানও। আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, হ্যান্ডবল ও শুটিংকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধুর নামে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্ট তিনটি হলো বঙ্গবন্ধু সাফ ফুটবল, বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৫ ফুটবল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকায় আসছে ম্যানইউ, প্রতিপক্ষ বার্সেলোনা!

প্রকাশিত : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯