০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া জানান, পুকুরে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আসাদুল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় কোলে থাকা তার তিন বছরের শিশু কন্যা জান্নাতুল উর্মিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আসাদুল উপজেলার ধোপাজাংগালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সাবাজারসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত : ০২:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯