০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত ২৮ নভেম্বরের ধর্মঘট স্থগিত করেছে ঢাকা- চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আয়োজনে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় কর্মসূচি স্থগিত ও আল্টিমেটামের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘণ্টা সিএনজি অটোরিকশা শ্রমিকদের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এর ফলে গত ২৫ নভেম্বর বিআরটিএর চেয়ারম্যান কামরুল আহসানের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক হয়।

সেখানে তিনি আমাদের আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। দাবি পূরণে সময় চাওয়ায় আমরা ধর্মঘট স্থগিত করছি এবং ৩০ দিনের আল্টিমেটাম দিচ্ছি।

এ সময় সংগঠনের আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সিএনজি অটোরিকশার জন্য স্ট্যান্ড নির্ধারণ, ভিডিও মামলা বন্ধ, রাইড শেয়ারিং যানবাহনের সিলিং নির্ধারণ, প্রাইভেট সিএনজি অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মালিকদের সরকার নির্ধারিত জমা ৯০০ টাকার বেশি আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণ করা।

শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব বুলবুল, ওমর ফারুক চৌধুরী ও নাজিম উদ্দিন রানা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত

প্রকাশিত : ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯