০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সংবাদ সম্মেলন

দেশে প্রথমবারের মতো সাত কৃষি বিষয়ক ৭টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সাংবদিক সম্মেলনে ভর্তি পরীক্ষা বিষয়ে বিস্তারিত জানান কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৫ টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকৃবিতে ১৬ টি অঞ্চলে ২৩৪ টি কক্ষে ১২ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকৃবিতে সংঘটিত পূর্ববর্তী ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের কোন নজির নেই। তারই ধারাবাহিকতায় আসন্ন ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই। বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশ্ন ফাঁসসহ সকল ধরনের অসাধু উপায় রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই গুজবে কান না দিয়ে ও অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন,ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হকসহ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯