০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রোববার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রবিবার সকালে মাদ্রিদের উদ্দেশে রওনা হবে। বিমানটি বিকাল ৫টা ৪০ মিনিটে (স্পেনের স্থানীয় সময়) মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সূত্র: বাসস

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রোববার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯