০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি বেনজীর আহমেদ

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ নবগঠিত সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের কংগ্রেস অনুষ্ঠিত হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ এশীয় আটটি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান এবারের উদ্বোধনী কংগ্রেসের সদস্য।

লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, এবারই প্রথম দাবা কাউন্সিলের কংগ্রেস অনুষ্ঠিত হলো। সেখানে সর্বসম্মতিতে সংস্থাটির সভাপতি নির্বাচন করা হয় বেনজীর আহমেদকে। এর আগে তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন।

কাউন্সিলের নবর্নিবাচিত সভাপতি বেনজীর আহম্মেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন এই কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি বেনজীর আহমেদ

প্রকাশিত : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯